পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন
আজ ২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও মিলাদমাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আলোচনা সভা: মহানবী (সা.)-এর সীরাত, তাঁর দেখানো শান্তি ও ইনসাফের পথ এবং জীবনের বিভিন্ন শিক্ষার ওপর শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য। হামদ, নাথ ও ক্বিরাত প্রতিযোগিতা: শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী: বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল: দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত।
হোম