ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ!
🛑 ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ! 🛑 ডেঙ্গু জ্বর থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা তৈরি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে আজ মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকল শিক্ষক-কর্মচারী এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেছেন এবং ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আসুন, নিজ নিজ বাসা-বাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখি, মশার বংশবৃদ্ধি রোধ করি।
হোম