অমর ২১শে ফেব্রুয়ারি
২১শে ফেব্রুয়ারি—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—উপলক্ষ্যে ভাষা শহীদদের অমর ও মহিমান্বিত আত্মত্যাগের প্রতি মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম।১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল বীর সন্তানদের রক্তধারায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় তাঁদের আত্মোৎসর্গ কেবল ভাষার মর্যাদাই নিশ্চিত করেনি; বরং বাঙালির আত্মপরিচয়, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাতীয় চেতনার দৃঢ় ভিত রচনা করেছে।ভাষা শহীদদের এই পবিত্র আত্মবলিদান আমাদের চিরঋণী করে রাখবে। তাঁদের অম্লান স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।— মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়
হোম